• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জের পল্লীতে ট্রাক চাপায় স্কুলের শিশুছাত্র নিহত

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। দিনাজপুর (বীরগঞ্জ)
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (০৮) নামে শিশু স্কুলছাত্র নিহত হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি আঞ্চলিক পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

জাহিদ হাসান উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের আকাশ হোসেনের ছেলে।

সে বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে আওলাকুড়ি আঞ্চলিক সড়কের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঢাকা মোট্রা-২৪-৮৬৫৩ নম্বরের ট্রাকটি জাহিদ হাসানের বাইসাইকেলে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান নিহত হয়।

এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক এবং চালক আলামিন হোসেন ( ২৬) কে আটক করেছে।

এ ব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, ছাত্র জাহিদ স্কুল থেকে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে খালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। চালক এবং ট্রাক আটক করা হয়েছে।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে বীরগঞ্জ থানায় সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।


More News Of This Category