• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় বিএনপির পথসভায় হামলার অভিযোগ

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজনের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীর হাট এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা চলাকালে বক্তৃতার সময় জামায়াত-শিবিরের কতিপয় কর্মী উসকানিমূলক স্লোগান দিতে দিতে এসে আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় মোকাররম হোসেন সুজনকে রক্ষা করতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই থেকে তিনজন নেতাকর্মী আহত হন।

 

পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

সংবাদ সম্মেলনে চাঁদ সরকার দাবি করেন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবন বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category