• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

আগামী প্রজন্মের বোদাঃ ‘স্বপ্ন ও সংলাপ’ অনুষ্ঠিতটট

রফিকুল ইসলাম রফিক, পঞ্চগড়
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘মাদককে না বলি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো আগামী প্রজন্মের বোদাঃ স্বপ্ন ও সংলাপ’ অনুষ্ঠান। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আত্মার ফাউন্ডেশন এর আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রানোচ্ছ্বাস-এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালিত হয়। শনিবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ‘স্বপ্ন ও সংলাপ’ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। সেখানে তরুণ-তরুণীদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হন তিনি। মাদক নির্মূল, আধুনিক কৃষি ব্যবস্থা, জনকল্যাণ এবং সমাজমুখী উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি শুধু সংলাপেই সীমাবদ্ধ ছিল না, বরং দিনভর ছিল উৎসবের আমেজ:

সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬টি স্টলে চলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

ঢাকা ও পঞ্চগড় থেকে আগত বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় হাজার অসহায় ও দুস্থ শিশু এবং নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মতিন ইসলাম মতিন, প্রাণোচ্ছাস সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, ডাঃ মুঃ মাছউদ আলম সহকারী অধ্যাপক

নিউরো সাইন্সেস হাসপাতাল, ঢাকা। মাহামুদুল হাসান

সভাপতি, নির্বাহী কমিটি, এ্যাডভোকেট এমকে মিলন

সভাপতি প্রাণোচ্ছ্বাস কেন্দ্রীয় কাউন্সিল সদস্য- ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগ

নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ‘আনন্দ উপহার’ হিসেবে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে দর্শকদের আনন্দ উপভোগের জন্য সুন্দর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ উপহার দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।


More News Of This Category