• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

দিনাজপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, ৪ ভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরে পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে চারটি অবৈধ ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট।
র‌্যাব সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ ও মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল বিরামপুর থানাধীন এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দিনাজপুর জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৪, ১৫ ও ১৮ ধারায় লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা, নিম্নমানের মাটি ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার এবং অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহারের অপরাধে চার ইটভাটার মালিককে জরিমানা করা হয়। জরিমানার মধ্যে মো. রাশেদকে ৩ লাখ টাকা, মো. জুয়েলকে ৩ লাখ টাকা, মহসিন আলীকে ৫ লাখ টাকা এবং দুলাল রায়কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ টাকা।
র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরিবেশ ও জনস্বার্থবিরোধী সব ধরনের অপরাধ দমনে র‌্যাব-১৩ দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category