গাইবান্ধায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর থানার নারায়ণপুর গ্রামের বাকির মোড়ে অবস্থিত সুলতান মিয়ার মুদির দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় জিআর মামলা নং-৭৪/১৫, দায়রা নং-৩২২৮/১৫ (চট্টগ্রাম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) এর ৯(খ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শফিউল ইসলাম সুমন (৪২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম সুমন গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।