• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জ করতোয়া নদীতে বর্জ্যের আগ্রাসন, বুড়িগঙ্গার পরিণতির আশঙ্কা

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শহরসংলগ্ন করতোয়া নদীতে প্রতিনিয়ত ফেলা হচ্ছে বাজারের মুরগির বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন দোকানি ও ব্যবসায়ী নিয়মিতভাবে নদীর পাড়ে কিংবা সরাসরি নদীর পানিতে এসব বর্জ্য ফেলে দিচ্ছেন। এর ফলে করতোয়া নদী তার স্বাভাবিক রূপ হারাচ্ছে এবং নদীপাড়ের বাসিন্দারা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় জেলে মোঃ মিয়া ও মোঃ ইন্তাজ আলীসহ কৃষকরা জানান, করতোয়া নদীর চরে বর্তমানে অনেক কৃষক ফসলের কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা দিনের বেশিরভাগ সময় নদীতেই কাটান। একসময় এই নদীর পানি পান করা যেত, কিন্তু এখন সেই পানিতে মুখ নিলেই দুর্গন্ধ পাওয়া যায় বলে তারা অভিযোগ করেন। স্থানীয়রা আরো বলছেন, এখনই ব্যবস্থা না নিলে করতোয়া নদীও একসময় ময়লার ভাগাড়ে পরিণত হবে। নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে-করতোয়া নদী দূষণ বন্ধ হোক এখনই।অনেকেই অভিযোগ করছেন, মাছের শরীর থেকে দুর্গন্ধও পাওয়া যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে করতোয়া সেতুর ওপর থেকে মুরগির বর্জ্য ও অন্যান্য ময়লা নদীতে ফেলা হচ্ছে, যা দিনের বেলায় নজরে আসে না।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত নদী দূষণ বন্ধ না করা গেলে ভবিষ্যতে করতোয়া নদীতে মাছ পাওয়াই কঠিন হয়ে পড়বে। তারা এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন,বাজারের ব্যবসায়ীদের জন্য ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও কেন নদীতে ময়লা ফেলা হচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। বাজার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category