• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সারাদেশে বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

সংবাদদাতা:
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আগামী কয়েকদিন দেশে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরিমাণ কমে যাবে। মঙ্গলবার ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে খুব সামান্য বৃষ্টি হয়েছে। এটি আজও অব্যাহত থাকতে পারে।

আজ বুধবারের (২৮ আগস্ট) পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মনোয়ার হোসেন জানিয়েছেন, এই সময়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাইজদীতে। সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরে।


More News Of This Category