• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ২

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় র‍্যাবের অভিযানে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত প্রধান আসামি ভিকটিমের এলাকার জামাই। ভিকটিম প্রতিদিন তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে আসত। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ভিকটিম দুধ নিতে গেলে নানীর অনুপস্থিতিতে অভিযুক্ত মোঃ মোস্তাক (৩২) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে দ্বিতীয় আসামি মোঃ মমিনুর রহমান (৪৫)-এর সহায়তায় প্রধান আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ভিকটিমের মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে থাকলেও র‍্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে ১২টায় র‍্যাব-১৩ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। একই রাতে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দ্বিতীয় আসামিকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।


More News Of This Category