• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গঙ্গাচড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রেসক্লাবের দোয়া মাহফিল

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যা ৭টায় গঙ্গাচড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আলী আরিফ সরকার রিজু।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্য দেন সাংবাদিক স্বপন চৌধুরী, গোলাম রব্বানী রঞ্জু, প্রেসক্লাব সদস্য সুজন আহম্মেদ, রফিকুল ইসলাম সাবুল, মজমুল হক, আসাদুজ্জামান ও মাজহারুল ইসলাম গাজীসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।


এরকম আরও সংবাদ