• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

নীলফামীর চার আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রফিকুল ইসলাম বাবুল। সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে সোমবার মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি (জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), মেজর (অব.) তছলিম উদ্দিন (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাদ্দাম হোসেন (খেলাফত মজলিস), অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (জামায়াতে ইসলাম বাংলাদেশ), মো. রফিকুল ইসলাম (বাসদ-মার্কসবাদী), মো. মখদুম আজম মাশরাফী (জেপি), জেবেল রহমান গানি (ন্যাপ) এবং রফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

নীলফামারী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন প্রার্থী। তারা হলেন— শাহরিন ইসলাম চৌধুরী (বিএনপি), আল ফারুক আব্দুল লতীফ (জামায়াতে ইসলাম বাংলাদেশ), আবুল হাসনাত মো. সাইফুল্লা (বিএনপি), হাসিবুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মিনহাজুল ইসলাম মিনহাজ (স্বতন্ত্র), সারোয়ারুল আলম বাবু (খেলাফত মজলিস) ও সিরাজুল ইসলাম (বিএনএফ)।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— সৈয়দ আলী (বিএনপি), মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (জামায়াতে ইসলাম বাংলাদেশ), আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. রোহান চৌধুরী (জাতীয় পার্টি)।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— মো. আব্দুল গফুর সরকার (বিএনপি), আব্দুল মুনতাকিম (জামায়াতে ইসলাম বাংলাদেশ), মো. সিদ্দিকুল আলম (জাতীয় পার্টি), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), মির্জা মো. শওকত আকবর (রওশন) (বাংলাদেশ জাতীয় পার্টি),

জোবাইদুর রহমান হীরা (স্বতন্ত্র),

রিয়াদ আরফান সরকার (স্বতন্ত্র), এসএম মামুনুর রশিদ (স্বতন্ত্র), শাহরিয়ার ফেরদৌস (স্বতন্ত্র), হিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নুর মোহাম্মদ (এলডিপি) ও মাইদুল ইসলাম (বাসদ-মার্কসবাদী)।

নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নায়িুজ্জামান ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


More News Of This Category