• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

দেবীগঞ্জে যৌথ বাহিনীর মাদক অভিযানে ইউপি সদস্যসহ ২ জন গ্রেফতার

লালন সরকার, নিজস্ব সংবাদদাতা। দেবীগঞ্জ (পঞ্চগড়)
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক ইউপি সদস্যসহ দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল প্রায় ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার ২নং শালডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মধ্য শিকারপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সহকারী আমিনুর রহমান কে শরীরে পরিহিত লুঙ্গি সার্চ করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি Symphony T93 বাটন মোবাইল ফোন নগদ ২০০০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন ২নং শালডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য শিকারপুর এলাকার মৃত- জহির উদ্দীনের ছেলে ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম (৪৮) এবং মৃত- ইসাহাক আলীর ছেলে মোঃ আমিনুর রহমান (৩৫)।

অভিযানটি পরিচালনা করেছিলেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প ক্যাপ্টেন মোঃ সাকিব হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পঞ্চগড় জেলা কার্যালয়ের একটি দল। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিমও উপস্থিত ছিল।

অভিযানটি পরিচালনা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী, দেবীগঞ্জ ক্যাম্প, দেবীগঞ্জ থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্টাফদের সমন্বয়ে।

অভিযানে উপস্থিত ছিলেন: বাদী: এ. এস. এম. মঈনউদ্দীন কবির পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, পঞ্চগড়। সহকারী উপ-পরিদর্শক: মোঃ আব্দুল ওয়ারেছ,সহকারী উপ-পরিদর্শক: মোঃ বেলাল হোসেন, সিপাই সর্ব: মোঃ আরিফুল ইসলাম,মোঃ আজিজুল ইসলাম,মোঃ তরিকুল ইসলাম মোঃ শহীদ শুভ,মোঃ ফাহিমুর রহমান ফাহিম মোঃ মোসাদ্দেক আলী,মোঃ সাকিব হাসান এবং গাড়ীচালক মোঃ আব্দুর রাজ্জাক সহ একটি টিম।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, যৌথবাহিনীর অভিযানে একজন ইউপি সদস্যসহ ২ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এলাকার কিছু অংশে মাদকের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চালানো উচিত।

আটককৃতদের বিরুদ্ধে ২৬/১২/২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি অনুযায়ী ২৯(ক) ও ৪১ ধারায় দেবীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।


More News Of This Category