• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ছোট ভাইয়ের সনদ চুরি করে ২৯ বছর পুলিশে চাকরি: এসআই আমিনুরের অবিশ্বাস্য জালিয়াতি

আই জামান চমক, ঢাকা
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আই জামান চমক:  গোপালগঞ্জের কাশিয়ানীতে আপন ছোট ভাইয়ের মাধ্যমিক (এসএসসি) পাশের সনদ ব্যবহার করে দীর্ঘ ২৯ বছর ধরে পুলিশ বাহিনীতে চাকরি করার এক রোমহর্ষক অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোস্তফা বর্তমানে ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত থাকলেও দাপ্তরিকভাবে তিনি ছোট ভাই আমিনুর রহমানের পরিচয় ব্যবহার করছেন।

অনুসন্ধানে জানা গেছে, সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান ১৯৮৫ সালে এসএসসি পাশ করার পর ১৯৮৯ সালে বিডিআর-এ (বর্তমান বিজিবি) সিপাহি পদে যোগ দেন। তবে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে চাকরি হারান তিনি। পরবর্তীতে পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিজের বয়স শেষ হয়ে যাওয়ায় তিনি আপন ছোট ভাই আমিনুর রহমানের সনদ ও পরিচয় ব্যবহার করে ১৯৯৬ সালে এএসআই পদে চাকরিতে যোগ দেন।

দীর্ঘ তিন দশক ধরে এই জালিয়াতি চললেও সম্প্রতি শেখ আহাদুল হাসান নামে এক ব্যক্তি এপিবিএন হেডকোয়াটার্সে লিখিত অভিযোগ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে এপিবিএন-এর একজন পুলিশ সুপার বিষয়টি তদন্ত করছেন। অভিযুক্ত এসআই মোস্তাফিজুর ওরফে আমিনুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। জালিয়াতির মাধ্যমে অর্জিত এই দীর্ঘ ক্যারিয়ার এখন বিভাগীয় তদন্তের মুখে।


More News Of This Category