• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

কচাকাটায় বিজয়ের মাস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃআবুসাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম )
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কচাকাটা থানা শাখা।

রবিবার ২১ডিসেম্বর বিকালে কচাকাটা হাইস্কুল মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখার সভাপতি আতিকুর ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রিয়াজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিজয়ের মাস আমাদের জাতীয় জীবনে গৌরব ও প্রেরণার প্রতীক। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের একাধিক দল অংশগ্রহণ করে। খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।


More News Of This Category