• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি’র বহিস্কৃত নেতা রহিমুল ইসলাম বুলবুল

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বহিস্কৃত বিএনপি নেতা ও সাবেক ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান।

রহিমুল ইসলাম বুলবুল সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন প্রধানপাড়া এলাকার মৃত আকবর আলী প্রধানের বড় ছেলে। তিনি ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে অংশগ্রহণ করে তিনি হেরে যান। বিজয়ী হন মোঃ মশিউর রহমান, যিনি ঘোড়া প্রতীকে নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে রহিমুল ইসলাম বুলবুল অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এমপি প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল বলেন, আল্লাহর হুকুম অনুযায়ী আমি পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দেখা যাক, আল্লাহ কিভাবে সাহায্য করেন। তিনি বোদা ও দেবীগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর সাহায্য থাকলে এবং জনগণ পাশে থাকলে ভালো কিছু সম্ভব-এই আশা রাখি।

স্থানীয় ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পঞ্চগড়-২ আসনের এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং এখনো কোনো ফলাফল নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। দেবীগঞ্জ উপজেলা থেকে এমপি প্রার্থী হওয়ায় বুলবুলের এই সাহসিকতাকে তারা প্রশংসনীয় বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে হেভি-ওয়েট প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফী) প্রতিদ্বন্দ্বিতা করবেন।


More News Of This Category