• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

গঙ্গাচড়ায় এনসিপির বিশাল মশাল মিছিল

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি গঙ্গাচড়া ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যর্থ এনজিও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি গঙ্গাচড়াসহ রংপুর জেলায় ফ্যাসিস্ট খুনিদের উত্থান ঠেকানো এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সংসদ পদপ্রার্থী মামুন। তিনি বলেন, “এনজিও সরকারের দেশ চালানোর কোনো যোগ্যতা নেই। এই ব্যর্থ সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।” তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষায় এনসিপি রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও এনসিপি রংপুর জেলা সভাপতি মোঃ আল মামুন, গঙ্গাচড়া উপজেলা প্রধান সমন্বয়ক রিফাত চৌধুরী, যুগ্ম সমন্বয়ক মোঃ শাহিনুর ইসলাম, জেলা সদস্য সচিব আবদুল বারী, উপজেলা যুগ্ম সমন্বয়কারী তৈয়ব উদ্দীন, জাহানুর রহমান, জীবন হোসেনসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


More News Of This Category