• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে নাশকতার চেষ্টা, ৪টি ককটেল উদ্ধার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে নাশকতার চেষ্টার ঘটনায় র‍্যাব-১৩ চারটি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে।

 

র‍্যাব সূত্রে জানা যায়, ইং ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প সংবাদ পায় যে, গোবিন্দগঞ্জ থানাধীন কোমরপুর বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ওভার ব্রিজ থেকে দুটি মোটরসাইকেলে আসা চারজন অজ্ঞাতনামা ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় নাশকতার উদ্দেশ্যে চারটি লাল রঙের ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

সংবাদ পাওয়ার পরপরই র‍্যাব-১৩ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে র‍্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে।

 

র‍্যাব জানায়, নাশকতা ও যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে র‍্যাবের সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category