দেবীগঞ্জ উপজেলার ব্যতিক্রমধর্মী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মডেল মাদরাসার পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর বুধবার সকালে দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

ইকরা মডেল মাদরাসার পরিচালক, নয়াদিগন্ত পত্রিকার দেবীগঞ্জ সংবাদদাতা মাওলানা শেখ ফরিদ এর সভাপতিত্ব করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইকরা মডেল মাদরাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জের দাখিল মাদরাসার সুপার জামিয়ার রহমান, ইকরা মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সহকারী পরিচালক সোহাগ ইসলাম সাব্বির। বিদায়ী শিক্ষার্থীদের কে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।

অভিভাবক সমাবেশে অভিভাবকরা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা মাদরাসার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, যদি কোন অভিভাবক তাদের সন্তানদের ভালো মানের ছাত্র হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার সন্তানকে ইকরা মডেল মাদরাসায় ভর্তি করাবেন। মাদরাসার শিক্ষকদের আন্তরিকতা, তাদের প্রতিষ্ঠানের শিক্ষাদানের পদ্ধতি আর অভিভাবকদের প্রচেষ্টাই সন্তানরা গড়রে উঠতে পারে কাঙ্খিত সাফল্যে।
অভিভাবক সমাবেশে ইকরা মডেল মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা ইসলামী সংগীত , হামদ, নাদ, কোরআন তেলাওয়াত পরিবেশন করেন।