• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জ ও বোদায় দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে চিমনি ভেঙে ফেলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভাটার আগুন নিভিয়ে দেওয়া এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।
আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস এবং বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকস নামক ইটভাটায় জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ ইটভাটায় বিনিয়োগ না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। যথাযথ লাইসেন্স ও অনুমতি ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। কোনো ধরনের প্রলোভন বা হুমকিতে প্রশাসন বিচলিত হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর পঞ্চগড় জেলার সকল অবৈধ ইটভাটার তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলের আশপাশ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে।জেলা প্রশাসন জানায়, ইতোমধ্যে আগুন দেওয়া ইটভাটাগুলো উচ্ছেদ করতে হওয়ায় কিছুটা দেরিতে অভিযান চালানো হয়েছে। তবে আগামী মৌসুমের শুরুতেই কোনো অবৈধ ইটভাটা চালু করতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এখনই কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এই উদ্যোগে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category