• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় ৩দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল

আনিছুর রহমান মানিক, ডোমার
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া “বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে ৩দিন ব্যাপী ১৩ তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রথম দিন ৮ ডিসেম্বর সোমবার রাতে সাবেক খতিব মাওঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। প্রধান মুফাচ্ছির হিসাবে কুরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন বিশিস্ট ইসলামী স্কলার মুফতি আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ (ঢাকা)।

২য় দিন ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে সমাজ সেবক আলহাজ¦ আমিনুর হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামাজ সেবক আইনুল ইসলাম চৌধুরী। প্রধান মুফাচ্ছির হিসাবে কুরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন ইসলামী স্কলার মাওঃ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (রাজশাহী)।

৩য় দিন ১০ ডিসেম্বর বুধবার দিনের বেলা প্রভাষক মাওঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অতিঃ আঞ্চলিক নির্বাচন কমিশনার এ.এইচ.এম কামরুল হাসান সবুজ। প্রধান মুফাচ্ছির হিসাবে কুরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী (নারায়নগঞ্জ)। উক্ত মাহফিলে দলেদলে যোগদান করে সফল করার আহবান জানান এন্তেজামিয়া কমিটি।


এরকম আরও সংবাদ