• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

সংগ্রামী প্রেমের সফল পরিণতি: মোস্তাকিম-সূহা দম্পতির ঘরে নতুন অতিথি

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রেমের বাঁধন সকল সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করা মো. মোস্তাকিম ও মোছা. সিফাতে সাদিয়া সূহা দম্পতির জীবনে এলো ভালোবাসার পূর্ণতা। তাদের কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্রসন্তান।

 

রবিবার, ৭ ডিসেম্বর সকাল ১০টা ৫ মিনিটে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুটির জন্ম হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, নবজাতক এবং তার মা, দুজনেই বর্তমানে সুস্থ আছেন।

 

১নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তা পাড়ার কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তারের (ইঞ্জিল) ছেলে মো. মোস্তাকিম। অন্যদিকে, সিফাতে সাদিয়া সূহা হলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদের মেয়ে। প্রভাবশালী পরিবারের রক্তচক্ষু এবং নানা সামাজিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই দম্পতি একে অপরের প্রতি নিজেদের ভালোবাসা ধরে রেখেছিলেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

তবে, ভালোবাসার এই শুভক্ষণেও পারিবারিক শীতলতা পুরোপুরি কাটেনি। হাসপাতালে নবজাতককে দেখতে মোস্তাকিমের পরিবারের লোকজন ভিড় করলেও, সন্তানের নানা অর্থাৎ ইউপি চেয়ারম্যানের পরিবার এখনও পর্যন্ত তাদের দেখতে আসেননি।

 

মোস্তাকিম এবং সাদিয়া সূহা দম্পতি তাদের জীবন সংগ্রামে ভালোবাসাকে পুঁজি করে এগিয়ে চলছেন। সন্তানের বাবা-মা হওয়ার মাধ্যমে তাদের সুখী ও পূর্ণাঙ্গ পরিবার গঠনের স্বপ্ন আরও একধাপ এগিয়ে গেল। এই দম্পতি বিশ্বাস করেন, তাদের নতুন অতিথি, এই নিষ্পাপ শিশুটির জন্য হলেও, এক সময় নবজাতকের নানা অর্থাৎ চেয়ারম্যান সাহেবের রাগ ভেঙে যাবে এবং পরিবারের সব ভুল বোঝাবুঝির অবসান হবে।


More News Of This Category