• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সময় টিভির সম্প্রচার বন্ধ: হাইকোর্ট

সংবাদদাতা:
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। টেলিভিশনটির পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এ নির্দেশ দেন হাইকোর্ট।

সোমবার (১৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।

আইনজীবী আহসানুল করিম বলেন, তার মক্কেল আবেদনে বলেছেন সময় টিভিকে আগের সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে প্রার্থনা করেন, যাতে টেলিভিশনটি নিরপেক্ষভাবে পরিচালনা করা হয়।


More News Of This Category