• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

 সাইকেল চালিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান। তরুণ স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করতে তিনি নিজেই সাইকেল চালিয়ে শহরের দীর্ঘ র্যালিতে অংশ নেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামানের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে তরুণ স্বেচ্ছাসেবকদের একটি দল জেলা প্রশাসকের সঙ্গে কয়েক কিলোমিটার সাইকেল র্যালিতে অংশ নেয়।

জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, তিনি নিজেকে একজন স্বেচ্ছাসেবক হিসেবেই দেখেন এবং সুন্দর আগামী তৈরির জন্য স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি পঞ্চগড়ের সকল স্বেচ্ছাসেবীদের একত্রিত করার কাজ করছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

তিনি জানান, পঞ্চগড় শহরকে পরিচ্ছন্ন করতে দ্রুতই একটি পরিচ্ছন্নতা অভিযানে নামা হবে। এরপর মাদকসহ অন্যান্য সামাজিক সমস্যা দূরীকরণের জন্য সম্মিলিতভাবে কাজ করা হবে। জেলা প্রশাসক এই কার্যক্রমগুলোকে একটি মহড়া হিসেবে উল্লেখ করেন।

তার মতে, তরুণরা যত বেশি স্বেচ্ছাসেবায় যুক্ত হবে, মাদক ও সামাজিক সমস্যা তত কমবে এবং এই তরুণরাই সুন্দর ভবিষ্যৎ গড়বে। তিনি অঙ্গীকার করেন যে সাইকেল র্যালির মতো প্রতিটি জনকল্যাণমূলক কাজেই তিনি তরুণদের অগ্রভাগে থাকবেন এবং একটি মানবিক পঞ্চগড় গড়ে তুলতে চান।


More News Of This Category