• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে নারী নেতৃত্ব বিকাশে বিএনপি মা-বোনদের আলাপ সভায় ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে ‘মা–বোনদের আলাপ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “স্বপ্ন হবে সত্যি, দক্ষ হলে জনশক্তি—নারীশক্তি ক্ষমতায়িত, পরিবারের মুক্তি”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই হাজার মা–বোন অংশগ্রহণ করেন।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।

 

সমাবেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, শিক্ষা সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থান, নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র বিস্তৃত করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাবলম্বী হওয়ার সুযোগ এবং প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও শক্তিশালী করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত নারীরা শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা–সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এসব প্রশ্নের উত্তর দেন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনার আলোকে।

 

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


More News Of This Category