• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বড়াইবাড়ীতে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ীতে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ৩ ডিসেম্বর বুধবার  ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়াইবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গংগাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো. মোকাররম হোসেন সুজন, উপস্হুিত ছিলেন স্হানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্হানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বিএমআই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৪০০ অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।  ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।
অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত  এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।


More News Of This Category