• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

দেবীগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং সম্প্রসারিত কর্মসূচির মাঠকর্মীরা নিয়োগবিধি প্রণয়ন, ঝুকিপূর্ণ ভাতাসহ ন্যায্য দাবিদাওয়ার বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ (০২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল থেকে দেবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীরা অংশ নেন। তারা দাবি জানান— বহুদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, কর্মক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় ভাতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পঞ্চগড় জেলা সভাপতি, আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক, এনামুল মমিন,কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,

এসময় বক্তারা বলেন, “পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সবসময় আন্তরিকভাবে দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দাবি-দাওয়া উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে কর্মসূচি পালন করতে হচ্ছে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


More News Of This Category