• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সীমান্ত নিরাপত্তায় প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। একই সাথে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হয়।

এসময় বক্তারা ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, ব্যাটালিয়নটি ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল এলাকায় কার্যক্রম শুরু করে। এরপর জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াল্লাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাঙ্গা ও ছোটহরিণায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যাটালিয়নটি পঞ্চগড়ে দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে ব্যাটালিয়নের ১৩৫ দশমিক ৫৯১ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপি ও ১টি আইসিপি দায়িত্ব পালন করছে।


More News Of This Category