• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশের মানুষের কাছে দোয়া চাইলেন, ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার ।। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

 

অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চান। ফরহাদ হোসেন আজাদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের পথিকৃৎ। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারের সময় তিনি নেতাকর্মীদের নিয়ে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মসজিদ ও মাদ্রাসায় মুসুল্লিদের মাধ্যমে দোয়া প্রার্থনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


এরকম আরও সংবাদ