1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম) রংপুর
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ আমিনা আক্তার রত্না (২০) হত্যা মামলায় এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১৩-এর সিপিসি-২ নীলফামারী ও র‌্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি যৌথ দল রাজধানীর চকবাজার থানাধীন বকসিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামির নাম মো. আলতাফ হোসেন (৩২)। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বাকডোকরা গ্রামের মো. ফারাজুল ইসলামের ছেলে এবং হত্যাকাণ্ডের মামলার ২নং এজাহারনামীয় আসামি।

 

বাদীর দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহের পর থেকেই স্বামীসহ এজাহারনামীয় আসামিরা ভিকটিম আমিনা আক্তার রত্নার কাছে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না পেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করা হতো বলে অভিযোগ রয়েছে।

 

গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৮টায় আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামে স্বামীর বসতবাড়িতে আলতাফ হোসেন ও অন্যান্য সহযোগী আসামিরা লোহার হাতুড়ি ও রড দিয়ে রত্নাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কৌশলে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ওই ঘটনায় নিহত রত্নার পিতা আটোয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলা নং—০৮, তারিখ—২৪/১১/২০২৫; ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব তাৎক্ষণিকভাবে ছায়াতদন্ত শুরু করে।

 

র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বকসিবাজার এলাকায় অভিযান চালিয়ে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026