• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে গণশুনানি জেলা প্রশাসকের কাছে জনগণের খোলামেলা অভিযোগ উপস্থাপন

লালন সরকার ।। দেবীগঞ্জ, পঞ্চগড়
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে উপজেলার বিভিন্ন সমস্যায় ভুক্তভোগীদের কথা শোনেন জেলা প্রশাসক। তিনি সমস্যাগুলো সমাধানের বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডাঃ সুমন ধর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসার শাহ মুহাঃ আমিন আহসান, উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদ এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ হুমায়ুন কবির, দেবীগঞ্জ থানার এসআই মোঃ রাশিদুল আলম চৌধুরী সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

গণশুনানি অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

গণশুনানিতে উপস্থিত বিভিন্ন বিষয়ে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামানের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার দ্রুত ও সহজ সমাধানের পথ খুঁজে পান। এতে সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বৃদ্ধি পায় এবং এ ঘটনা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।


More News Of This Category