• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে শীতের সন্ধ্যায় আলমের ভাপা পিঠার দোকানে উপচে পড়া ভিড়

লালন সরকার ।। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর এলাকায় শীতের সন্ধ্যা নামলেই কলেজপাড়া এলাকার বাসিন্দা আলমের ভাপা পিঠার দোকানে জমে ওঠে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তার হাতে তৈরি সুস্বাদু নারিকেল ও খেজুরগুড়ের ভাপা পিঠার স্বাদ নিতে।

 

স্থানীয়রা জানান, আলমের ভাপা পিঠার স্বাদ ও গন্ধ অন্যদের তুলনায় আলাদা। অনেকে নিজেরা খাওয়ার পাশাপাশি পরিবারের জন্যও পিঠা কিনে নিয়ে যান। শীতের পুরো মৌসুমজুড়েই তার দোকানে নিয়মিত পাওয়া যায় এই ভাপা পিঠা। যাত্রাবিরতির সময় আন্তঃজেলা বাসযাত্রীরাও থেমে পিঠা কিনে নিতে দেখা যায়।

 

ব্যবসায়ী আলম বলেন, এই ভাপা পিঠার দোকানই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের সব খরচই এই ব্যবসা দিয়ে চলে। আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় আমার ব্যবসা দিন দিন আরও ভালো হচ্ছে।


More News Of This Category