• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা দেবীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন কেন্দ্র সচিব হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ। তিনি বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীদের উপস্থিতি ও আচরণ যথেষ্ট সন্তোষজনক।”

পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি জানান, “মেধাবী শিক্ষার্থীদের সনাক্ত ও উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনো ধরনের সমস্যা ছাড়াই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।”

পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


More News Of This Category