• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে গ্রাম পুলিশ ও মহল্লাদার নিয়োগ কার্যক্রম সম্পন্ন: চূড়ান্ত ফল প্রকাশ

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) পদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে শেষ হয়েছে। বহু ধাপের যাচাই–বাছাই শেষে সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

২৫ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে নিয়োগ কার্যক্রম শেষ হয়। এই নিয়োগে মোট ৫ জন গ্রাম পুলিশ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, শালডাঙ্গা ইউনিয়ন ৫নং ওয়ার্ড খারিজা কাটুন হারি এলাকার আব্দুল হাকিমের ছেলে দুলাল (রোল নম্বর ১২)। ৩নং ওয়ার্ড ধণ গ্রাম হলাপাড়া এলাকার বিষ্টু চন্দ্র বর্মনের ছেলে ধনেশ চন্দ্র বর্মন (রোল নম্বর ৭)। ৯নং ওয়ার্ড ছত্রশিকারপুর এলাকার মোঃ আবু বক্করের ছেলে মোঃ সেলিম উদ্দিন (রোল নম্বর ১৯)। পামুলি ইউনিয়ন ৫নং ওয়ার্ড নাপিতপাড়া এলাকার মলিনদ্রনাথ বিশ্বাসের ছেলে কনকচন্দ্র বিশ্বাস (রোল নম্বর ২৮)। দণ্ডপাল ইউনিয়ন ৯নং ওয়ার্ড শান্তিনগর এলাকার ওয়াদ আলীর ছেলে জুয়েল (রোল নম্বর ৩৮)।

নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাঁরা নিবিড়ভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। বিশেষ করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার শাহ মুহাঃ আমিন আহসান, আনসার-ভিডিপি অফিসার মোছাঃ শিরিন আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল, উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদ এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ হুমায়ুন কবির এর ভূমিকা ছিল প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন, শালডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দন্ডপাল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজগর আলী, পামুলী ইউনিয়ন চেয়ারম্যান মনিভুষন রায়।

নিয়োগের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। সেখানে তিনি এই সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যেকোনো নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে শেষ করা একটি কঠিন ও সময়সাপেক্ষ কাজ। তবুও নিয়োগ বোর্ডের সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে, এবং চূড়ান্ত ফলাফলে প্রার্থীদের যোগ্যতা ও যাচাই-বাছাইকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের শীঘ্রই দায়িত্বগ্রহণ সম্পর্কিত পরবর্তী নির্দেশনা জানানো হবে বলেও সংশ্লিষ্ট দপ্তর জানায়।


More News Of This Category