• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা দেবীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ডিবি হেফাজতে

সংবাদদাতা:
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁও সদর উপজেলা ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে আছেন।

ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কোনো দল আজকে কাজে যায়নি। এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ডিবি তাকে নিয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা করেছি। কী কারণে আটক করা হয়েছে সেটি বলতে রাজি হননি তিনি।


More News Of This Category