• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে ৪০ অপুষ্ট শিশুকে পুষ্টি উপকরণ ও নগদ সহায়তা বিতরণ

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

অদ্য ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে পিপিইপিপি-ইইউ প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অপুষ্ট শিশু চিহ্নিত করে মর্ণেয়া, গজঘন্টা ও লক্ষীটারী ইউনিয়ন মোট ৪০ জন অপুষ্ট শিশুকে উপকরণ ও নগদ অর্থসহ উচ্চমান ক্যালরি সমৃদ্ধ ‘পুষ্টি খিচুড়ি’ ও ‘পুষ্টি হালুয়া’ রেসিপির অনুদান প্রদান করা হয়।

শিশুদের প্রত্যেককে চাউল, মশুর ডাল, সয়াবিন তেল, আটা, আলু, গুড়, পেঁয়াজ, আদা, রসুন এবং রঙিন শাকসবজি বাবদ নগদ অর্থসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ রেজানুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি কর্মকর্তা–সিএম মোছাঃ নূরশেদা আকতার।

অতিথিরা বলেন, অপুষ্টি দূরীকরণে এমন সহায়তা পরিবারগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করবে। প্রকল্পের এ ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।


More News Of This Category