• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে শুরু হলো সরকারি ধান–চাল সংগ্রহ অভিযান

শেখ ফরিদ, দেবিগঞ্জ পঞ্চগড়
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শুরু হয়েছে সরকারি ধান–চাল সংগ্রহ অভিযান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে দেবীগঞ্জ এলএসডি গুদামে আনুষ্ঠানিকভাবে ২৫৬ টন ধান ও ১,৪৭৫ টন চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারি এই উদ্যোগে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত ধান–চাল বিক্রয়ের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন এলএসডি কর্মকর্তা জেসমিন আকতার, উপজেলা ফুড কর্মকর্তা সুদেব কুমার দাস, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, স্থানীয় ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা।

এবারের সংগ্রহ অভিযানে—প্রতি কেজি ধান ৩৫ টাকা,প্রতি কেজি চাল ৫০ টাকা দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে।


More News Of This Category