• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পৌরসভা নির্বাচনে ১০৬ ভোট পাওয়া মাসুদ পারভেজ এনসিপির মনোনয়ন নিয়ে হবেন এমপি প্রার্থী

লালন সরকার, দেবিগঞ্জ
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই নেতা। এর মধ্যে রয়েছেন দেবীগঞ্জ উপজেলায় এনসিপি’র প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদ পারভেজ, যিনি এর আগে দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১০৬ ভোট পেয়েছিলেন।

গত ১৬ নভেম্বর ঢাকার বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপি’র অস্থায়ী কার্যালয় থেকে মোঃ মাসুদ পারভেজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী এবং প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আশাবাদী।

উল্লেখ্য, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে কম্পিউটার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই মোঃ মাসুদ পারভেজ। সেই নির্বাচনে তিনি মাত্র ১০৬টি ভোট পেয়েছিলেন।

একই আসনে এনসিপি’র বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে মাসুদ পারভেজ বলেন, আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যেকোনো সিদ্ধান্ত নিলে আমি সেটিই মেনে নেব। তবে বোদা উপজেলার শিশির আসাদও একই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে তিনি জানান।

পঞ্চগড়-২ আসনে অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফি) এবং ট্রাক মার্কা প্রতীক নিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর আসাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


More News Of This Category