• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুর-১ আসনে বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনে বিএনপি ঘোষিত দলীয় প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, গ্রহনযোগ্য, ত্যাগী ও মাঠের নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল ১৭ নভেম্বর সোমবার বিকেলে বীরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত প্রকৃত বিএনপি’র নেতৃবৃন্দ।

যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলালের নেতৃত্বে দুই উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার তৃণমূল বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, মহিলাদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী প্রেসক্লাব মাঠে সমবেত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করে বলেন, দল ঘোষিত মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি হলেন বসন্তের কোকিল ও উদাসীন ব্যক্তিত্ব, যিনি সপরিবারে এবং ব্যবসার কাজে বছরের সিংহভাগ দিন বিদেশে অবস্থান করেন। তিনি এলাকার জনগণ তো দূরের কথা, দল ও দলের নেতাকর্মীদেরও খোঁজখবর রাখেন না এবং ভালোভাবে চেনেন না। এমন নেতাকে দল মনোনয়ন দেওয়ায় সবাই হতাশ।

নেতৃবৃন্দ মনে করেন, দিনাজপুর-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে মাঠের প্রাণপ্রিয় ত্যাগী নেতা সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর কোনো বিকল্প নেই। যিনি এলাকার মাটি ও মানুষের সাথে নিজেকে বিলিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির সমূহ বিজয় নিশ্চিত করেছেন।

কিন্তু দলীয় হাইকমান্ডের এমন ভুল সিদ্ধান্ত সম্ভাবনাময় বিজয়কে পরাজয়ে রূপ দেবে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। তাই এখনো সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করে এলাকার সর্বজন স্বীকৃত গ্রহনযোগ্য জননেতা আলহাজ্ব জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পৌর কমিটি মেহেদী হাসান, সুজালপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেনসহ শত শত নেতাকর্মী।


More News Of This Category