• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ

নাশকতা এড়াতে দেবীগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নাশকতা, নৈরাজ্য ও সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার সকাল থেকে দেবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ টহল দল সার্বক্ষণিক নজরদারি করছে। সেই সাথে, তারা বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দেবীগঞ্জ উপজেলায় যাতে কেউ কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি। বিশেষ করে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক ও স্থানীয় সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের সব প্রবেশ ও বাহির পথেও কড়া নজরদারি চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এই যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category