• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে জনতার তৎপরতায় আন্তজেলা ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য আটক

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইক চুরির অভিযোগে আন্তজেলা ইজিবাইক চোরচক্রের এক সক্রিয় সদস্যকে জনতার তৎপরতায় আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে ধারাবাহিকভাবে ইজিবাইক চুরির ঘটনা ঘটছিল। এতে স্থানীয় ইজিবাইক চালক ও মালিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

 

আটককৃত হলেন, নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি ধলাপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মহিদুল ইসলাম। মহিদুল আন্তজেলা ইজিবাইক চোরচক্রের সদস্য হিসেবে ডোমার, জলঢাকা, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় চুরির কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে।

 

পরে খবর পেয়ে দেবীগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক অফিসের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।

 

এ বিষয়ে থানায় যোগাযোগ করে জানা যায়, রিকশা–ভ্যান শ্রমিকদের নেতারা ঘটনাটি থানাকে অবগত করেছেন। তারা জানান, চোরের সঙ্গে মূল চোরকেও ধরে থানায় হাজির করা হবে।

 

আটককৃত এই চোরচক্রের সদস্যকে রিকশা–ভ্যান শ্রমিক সংগঠনের অফিসকক্ষে গেট তালাবদ্ধ করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। অফিসের বাইরে অপেক্ষা করছিলেন ইজিবাইক চুরির একাধিক ভুক্তভোগী।

 

গণমাধ্যম কর্মীদের এক সাক্ষাৎকারে চোর নিজেই স্বীকার করেছেন যে তিনি দেবীগঞ্জে বিভিন্ন সময় ইজিবাইক চুরির সঙ্গে জড়িত ছিলেন।

 

রিকশা–ভ্যান শ্রমিকদের অফিসে গেলে সেই অফিসের সাধারণ সম্পাদক আশরাফুল গণমাধ্যমকর্মীদের ভিডিও ও ছবি তুলতে নিষেধ করেন এবং তা প্রচারেও বাধা দেন।

 

দীর্ঘক্ষণ তালাবদ্ধ করে আটক রাখার পর ভ্যান শ্রমিক অফিস থেকে এই চোর চক্রের সদস্যকে সন্ধ্যায় পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


More News Of This Category