• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

হুমকির মুখে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট

সংবাদদাতা:
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
ফাইল ছবি

আগামী ২১ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দু্ই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সে হিসেবে ম্যাচটি শুরু হতে এখনো ৪দিন বাকি। এরইমধ্যে ম্যাচটিকে ঘিরে হুমকির কথা জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচটির ৫ দিনের (২১ আগস্ট থেকে ২৫ আগস্ট) সব দিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে বহুল প্রতিক্ষিত ম্যাচটি বাতিলও হয়ে যেতে পারে।

শুধু তাই নয়। রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে খেলা হওয়ার কথা, প্রতিকূল আবহাওয়ার কারণে সেটিতে প্রস্তুতিমূলক কাজও সময়মতো শুরু করতে পারেনি মাঠকর্মীরা। এমনকি পিচের কাজও করা যাচ্ছে না। যদিও কোন পিচে খেলা হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র।

পাকিস্তানের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে ও দ্বিতীয়টি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল। প্রায় তিন বছর পর ফের পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। সিরিজটি যাতে ভালোভাবে শেষ করা যায়, সেজন্য আবহাওয়ার উন্নতি কামনা করছে দুই দলই।

এবারের সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট করাচিতে।


More News Of This Category