• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দ্বিধা-দ্বন্দ্বে বিএনপি, ঠান্ডা মাথায় এগিয়ে চলেছে জামায়াত

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অনেক চরাই উতরাই এবং দীর্ঘ প্রতীক্ষার পর বীরগঞ্জ-কাহারোল তথা দিনাজপুর-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন ৩ প্রার্থীর মধ্যে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

এতে দলের একাংশ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আনন্দ-উল্লাসের সাথে প্রচার প্রচারণা অব্যাহত রাখলেও তীব্র বিরোধিতা শুরু করছেন মনোনয়ন বঞ্চিত বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু গ্রুপ এবং কাহারোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কারা নির্যাতিত বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী মামুন গ্রুপ।

 

চরম দ্বিধা-দ্বন্দ্বে, ত্রিমুখী-বিড়ম্বনায় পড়েছে দলটির মাঠ পর্যায়ের তৃনমুল নেতা কর্মীরা, তারা যেন অথৈজলে হা-বু-ডু-বু খাওয়ার মত অবস্থা।

 

লম্বা সময় ৩ ভাগে বিভক্ত হয়ে মাঠে উঠান বৈঠক, সেমিনার, পথসভা, জনসভায় প্রচার প্রতারণা চালিয়েছেন ফলে দলীয় হাই কমান্ডের নির্দেশনা থাকলেও নেতারা এখনো এক মঞ্চে উঠতে পারে নাই, হতে পারেনি ঐক্যমত।

 

মনোনয়ন বঞ্চিত প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন ধলু এবং মামুন চৌধুরী তাদের গ্রুপ নিয়ে বিরোধিতা অব্যাহত রেখেছেন।

 

এমন কি মনোনয়ন পরিবর্তনের জন্য দলীয় হাইকমান্ডের প্রতি পুনঃ বিবেচনার দাবি জানিয়ে আবেদন-নিবেদন-বিক্ষোভ মানববন্ধন চালিয়ে যাচ্ছেন।

 

গুঞ্জন শুনা যাচ্ছে প্রার্থী পরিবর্তন হবে। কিন্তু এমন কথার আদৌ কোন সত্যতা আছে কিনা নিশ্চিত হওয়া যায় নি।

 

এ ব্যপারে মনোনয়ন পাওয়া একাংশের নেতৃবৃন্দ জানান প্রার্থী পরিবর্তনের কোন সুযোগ নেই, বিএনপি তথা মঞ্জু ভাইয়ের ধানের শীষ মার্কার বিজয় আমাদের মুল লক্ষ্য। দলীয় মতভেদ, পার্থক্য ভুলে গিয়ে একসাথে কাজ করে বিজয়ী হতে চাই।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ্যাডভোকেট চাঁন মিয়া, খেলাফত মজলিসের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষনা করা হয়েছে এবং তারা মাঠে কাজ করছেন।

 

এনসিপি এবং গণধিকার পরিষদসহ অপর দলগুলির প্রার্থীদের নাম ঘোষণা হয়নি, তবে দৌড়ঝাপ করছেন হাসান মোঃ বদরুজ্জামান চৌধুরী মুক্তা ও মাহমুদুল হাসান।

 

দিনাজপুরে-১ আসনে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নাম ঘোষনার পর তাকে অভিনন্দন জানিয়ে ব্যাপক প্রচার চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঘোষিত দাড়িপাল্লা প্রতীকের একক প্রার্থী মতিউর রহমানসহ তার দল।

 

তারা তাদের হারানো আসন পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ, রয়েছে দৃশ্যমান প্রস্তুতি।

 

উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমান ও নায়েবে আমির সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান এ কে এম কাওসারসহ নেতৃবৃন্দ বলেন আবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এবার তাদের বিজয় সুনিশ্চিত।


More News Of This Category