• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ

দেবীগঞ্জে স্কুলে ক্লাস বন্ধ করে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়ন এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়সহ পঞ্চগড়ের দেবীগঞ্জেও প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে গেছে।

রবিবার (৯ নভেম্বর) সরজমিনে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন সহকারি শিক্ষকরা।

গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলবে।

এর আগে শাহবাগে শিক্ষকদের ‘কলম বিরতি’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। শামসুদ্দিন মাসুদ জানান, শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার পর শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

উপজেলার দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুর রহমান চৌধুরী শরিফ বলেন, জাতি গড়ার কারিগড় আমাদের সহকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষক নাজমা ইয়াসমিন বলেন, আমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একজন নার্স যদি ডিপ্লোমা করে ও একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দশম গ্রেড স্কেলে বেতন পান, তাহলে আমাদের ক্ষেত্রে এই বৈষম্য কেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক হেদায়েতুন ইসলাম, দহলা খাগড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপঙ্কর কুমার সাহা ও সহকারী শিক্ষক আক্তার হোসেন সহ অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ।

এক শিক্ষার্থী, লাকি আক্তার জানায়, ক্লাস বন্ধ থাকায় আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা। আপনারা আমাদের শিক্ষকদের দাবীগুলো মেনে নেন।

এদিকে শিক্ষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুর ইসলাম বলেন, সহকারি শিক্ষকদের তিন দফা দাবী ন্যায্য দাবী। আমি আহ্বান জানাবো সংশ্লিষ্টরা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এর সমাধান আনুন। সামনে প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, তাদের পড়ালেখার বড় ক্ষতি হচ্ছে।


More News Of This Category