• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, কেউ কেউ বলছেন যে আগামী ১০-১৩ নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে। এ ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি, সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। আমি বিশ্বাস করিনা যে এমন কিছু আর বাংলাদেশে করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে। তিনি শনিবার বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পঞ্চগড় ১ আসনের অর্ন্তভূক্ত তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলা বিএনপি আয়োজিত পঞ্চগড় ১ আসনের অর্ন্তভূক্ত ২৩ টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে আসন ভিত্তিক তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্য কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজেই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী হিসেবে, দেশ হিসেবে নিজেদেরকে সারা বিশ্বের সাথে পরিচিত করবো। কাজেই কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি ইনশাল্লাহ বিশ্বাস করিনা।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি এবার পারবে ইনশাল্লাহ। এবার আমাদের প্রচারণাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। পঞ্চগড়ের চা শ্রমিকদের জন্য কাজ করছি। চা চাষীরা ৫ তারিখের আগে চায়ের দাম পেত না এখন পাচ্ছে। আমরা পঞ্চগড়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ঐক্য ও সক্রিয়তা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আব্দুল মজিদ, সাবেক মহিলা সংসদ সদস্য এ্যাড. রিনা পারভীন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে পঞ্চগড় ১ আসনের ২৩ টি ইউনিয়নের বিএনপি ও মহিলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গণ উপস্থিত ছিলেন।


এরকম আরও সংবাদ