• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “তারুণ্যের চোখে ডোমার” নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান।

এ উপলক্ষে আগামী শনিবার (৮ই নভেম্বর) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অনুভব ফাউন্ডেশন।

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অনুভব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক রেদোয়ানুল আমিন রিফাত। এ সময় উপ-নির্বাহী পরিচালক সাগর ইসলাম, সদস্য নওশিন প্রাপ্তি, শিক্ষার্থী মোসাব্বের হোসেন সালাফী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিহাব প্রধান বলেন, ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সাথে এলাকার কৃতি সন্তান যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ বিভিন্ন গুণিব্যক্তিগণকে মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, আগামী শনিবার ৮ই নভেম্বর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category