• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

“সাম্য-সমতায় গড়বো দেশ, এগিয়ে যাবে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন, এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের কর্মকর্তা, সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category