• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

৯ অতিরিক্ত পুলিশ সুপারকে আনা হলো ডিএমপিতে

সংবাদদাতা:
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এছাড়া আরও পাঁচ কর্মকর্তাসহ মোট ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক)(আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

ডিএমপিতে আনা হয়েছে র‍্যাবের খন্দকার মো. শামীম হোসেন, পিবিআইয়ের মো. সারোয়ার জাহান, সিআইডির শেখ রাজীবুল হাসান, শিল্প পুলিশের মো. মইনুল হক, সিআইডির মো. শাহজাহান হোসেন, এপিবিএন’র মল্লিক আহসান উদ্দীন সামী, এপিবিএন’র আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, এপিবিএন’র বি. এম শাহরিয়ার আব্দুল্লাহ-বিন-ফরিদ এবং নৌ পুলিশের মো. সুমন রেজাকে।

অন্য পাঁচ কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তারা হলেন- রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদকে পুলিশ টেলিকম সংস্থা, র‍্যাবের শাহেদা সুলতানাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, টাঙ্গাইল পিটিসির ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে, ডিএমপির মো. রাশেদ হাসানকে এসবি এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

আইজিপির পৃথক এক আদেশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলামকে ওয়েলফেয়ার ট্রাস্টে, পার্সোনাল ম্যানেজমেন্ট-১ এ অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাসিরুল ইসলামকে এলআইসি শাখায় এবং পুলিশ সদর দপ্তরের শাহজাদা মো. আসাদুজ্জামাকে পার্সোনাল ম্যানেজমেন্ট-১ এ বদলি করা হয়েছে।


More News Of This Category