• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান এক জনের তিন দিনের কারাদণ্ড

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের অধিকারীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে মো. মোমিন (২৭) নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই একটি চক্র চর এলাকায় বালু উত্তোলন করছিল, যা স্থানীয় পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছিল।

 

অভিযানের সময় ঘটনাস্থল দেবীডুবা ইউনিয়নের অধিকারীপাড়া এলাকা থেকে মো. মোমিনকে আটক করা হয়। তিনি শরিফবাজার এলাকার আবু সামার ছেলে বলে জানা গেছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় এবং এলাকাটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বালু উত্তোলনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “পরিবেশবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

 

এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত বালু উত্তোলনের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছিল এবং বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছিল। অভিযানের ফলে তারা স্বস্তি ফিরে পেয়েছে।


More News Of This Category