• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে গণসংযোগ চলাকালে ডাকপাড়া গ্রামে বিএনপি নেতাকর্মী পরিচয়ধারী একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন, তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা নেতারা অভিযোগ করেন, এ ধরনের হামলা আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদলসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।জেলা জামায়াত আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টায় খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।


এরকম আরও সংবাদ