২৫ অক্টোবর শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের স্বর্গীয় রঘুনাথ মাস্টারের চতুর্থ কন্যা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথি রায় (২৩) আত্মহত্যা করেছে।
সকলের অজান্তে তাদের রান্নাঘরে তিথি’র ব্যবহৃত ওড়না দিয়ে নিজেকে আত্মহত্যা করে।
তিথির মা রঞ্জনা রায় জানান, ভার্সিটিতে অধ্যানরত অবস্থায় একটি ম্যাচে থাকা কালে গত জুলাই মাসে একই ভাবে তার রুমমেট ও বান্ধবী আত্মহত্যা করেছে, তখন থেকেই তিথি অনেকটা ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করত।
তাকে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে অনেক চিকিৎসাও করা হয়েছে কিন্তু শেষ রক্ষা হলো না।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার হারুন উর রশীদ (রইস্যা) দুঃখ প্রকাশ করে বলেন পিতৃহীন একজন মেধাবী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোক চলছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এস আই রায়হান সঙ্গীয় ফোর্স সহ বিকেল ৪ ঘটিকায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরত হাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।