• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শেরপুরে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

“নতুন বাংলাদেশের স্থপতি পল্লীবন্ধু এরশাদের উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন চাই” — এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শেরপুর সদর উপজেলার তালুকপাড়া এলাকায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা জাতীয় পার্টি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহমুদুল হক মনি।
সভায় মাহমুদুল হক মনি বলেন,

“১৯৮৩ সালের এই দিনে (২৩ অক্টোবর) সকল রাজনৈতিক বাধা-বিপত্তি উপেক্ষা করে পল্লীবন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ সাধারণ মানুষের কল্যাণে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। আজকের এই দিনটি জাতীয় পার্টি এবং ৬৮ হাজার গ্রাম বাংলার সাধারণ মানুষের আশীর্বাদের দিন। উপজেলা ব্যবস্থা না থাকলে গ্রামীণ জনগণ বহু সুবিধা থেকে বঞ্চিত হতো।”তিনি আরও বলেন,
“বিএনপি সরকার ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয়। যদি সত্যিই তারা দেশের স্বার্থে কাজ করত, তবে কেন উপজেলা ব্যবস্থা তুলে দিল—এটাই এখন জনগণের প্রশ্ন।”জাতীয় পার্টির ইসলামী আদর্শের দিকটি তুলে ধরে মাহমুদুল হক মনি বলেন,
“যারা নিজেদের ইসলামী দল দাবি করে, তারা ইসলামের জন্য কিছুই করেনি। শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা, মসজিদ-মাদরাসার বিদ্যুৎ বিল মওকুফ, বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণাসহ বহু ঐতিহাসিক কাজ করেছেন পল্লীবন্ধু এরশাদ। সুতরাং বলা যায়, জাতীয় পার্টিই দেশের একমাত্র ইসলামী দল।”
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন,
“জামায়াতের আমীর সম্প্রতি অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এতদিন তারা কী করছিলেন? শুধু ক্ষমা চাইলেই তো সব সমস্যার সমাধান হয় না। ভোটের রাজনীতির জন্য তারা যেকোনো কিছু করতে পারে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলী।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য জাহাঙ্গীর আলম, মস্তুফা আলী, কাজি শাহ নেওয়াজ শাহিন, মন্টু মেম্বার, শফিকুল ইসলাম আপন, নুর ভক্ত, মোহাম্মদ জাকির হোসেন, ছোর মাহমুদ, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এনামুল হক, পৌর কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক ফারুকুজ্জামান, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, যুব নেতা মুস্তাকিন বিল্লাহ, মোহাম্মদ আর রাফি, মুস্তাফিজুর রহমান পারভেজ, মো. খোয়াজ আলীসহ দলীয় নেতাকর্মীরা।


More News Of This Category